লাইফস্টাইল

বাড়িতে তৈরি করুন ম্যাঙ্গো স্যান্ডউইচ

এই সময়ে বাজারজুড়ে পাকা আমের ছড়াছড়ি। তাই আম দিয়ে শুধু জুস, শরবত বা আইসক্রিম নয়, তৈরি হচ্ছে নানা ধরনের সুস্বাদু খাবারও। প্রতিদিনের পরিচিত আমের রেসিপির বাইরে এবার চাইলে ঘরেই বানিয়ে দেখতে পারেন জাপানের জনপ্রিয় ম্যাঙ্গো স্যান্ডউইচ।

Advertisement

এই ডেজার্ট দেখতে যেমন দারুণ আকর্ষণীয়, খেতেও তেমনি অসাধারণ। খুব অল্প কয়েকটি উপকরণ আর সহজ কয়েকটি ধাপেই এটি তৈরি করা যায়। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করলে ছোট-বড় সবারই মন জিতে নেবে এই জাপানিজ স্টাইলের ম্যাঙ্গো স্যান্ডউইচ।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে তৈরি করবেন- উপকরণ পাউরুটি ৪ পিস পাকা আম ২টি হুইপিং ক্রিম ১ কাপ আইসিং সুগার বা গুঁড়া চিনি ২-৩ টেবিল চামচ   প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় বাটিতে ঠান্ডা হুইপিং ক্রিমের সঙ্গে গুঁড়া চিনি মিশিয়ে নিন। এরপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করুন, যতক্ষণ না ক্রিমটি ঘন, ফোমি হয়।

এবার পাকা আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর বড় ও মোটা স্লাইস করে কেটে রাখুন। একই সঙ্গে পাউরুটির চারপাশের শক্ত অংশ ছুরি দিয়ে কেটে আলাদা করে নিন। এরপর একটি পাউরুটির ওপর মোটা করে হুইপিং ক্রিমের একটি স্তর লাগান। ক্রিমের ওপর সুন্দর করে আমের স্লাইস সাজিয়ে দিন। তারপর আমের ওপর আবার হুইপিং ক্রিমের আরেকটি স্তর দিয়ে পুরো আম ঢেকে দিন।

Advertisement

আরও পড়ুন মিশরের ঐতিহ্যবাহী খাবার কোশারির রেসিপি

এবার ওপর থেকে আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে স্যান্ডউইচটি বন্ধ করুন। পুরো স্যান্ডউইচটি প্লাস্টিক ক্লিং র‍্যাপ দিয়ে শক্ত করে মুড়িয়ে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে ক্রিম ভালোভাবে সেট হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে একটি ধারালো ছুরি দিয়ে স্যান্ডউইচটি আড়াআড়িভাবে কোনাকুনি কেটে পরিবেশন করুন।

আরও পড়ুন ছুটির দিনে উপভোগ করুন রুশ সালাদ

এসএকেওয়াই