খেলাধুলা

গোল করে ট্রাম্পের নাচকে ব্যঙ্গ করে জয় উদযাপন লুকাকুর

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে যেন সবকিছুর জবাব দিয়ে দিল বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন তারা হারালো ফিফাকেও। সে সঙ্গে ম্যাচের আগে গত দুই দিন ধরে চলা নানা আলোচনা-সমালোচনার জবাব মাঠেই দিল রেড ডেভিলরা।

Advertisement

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলজিয়ামের শেষ গোলটি করে বিশাল জয় নিশ্চিত করেন রোমেলু লুকাকু। শেষ গোলটি করার পর তিনি বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন। স্থানীয় দর্শকদের উদ্দেশ্যে উসকানিমূলক অঙ্গভঙ্গি করার পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত নাচের ভঙ্গিও অনুকরণ করেন।

উল্লেখ্য, ম্যাচের আগে ট্রাম্প স্বীকার করেছিলেন যে, আগের ম্যাচে ফোলারিন বালোগুন লাল কার্ড পাওয়ার পর ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে তিনি হস্তক্ষেপ করেছিলেন।

Take that, Trump !pic.twitter.com/jjTcdsu6sP

Advertisement

— Kasturi (@KasthuriShankar) July 7, 2026

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী ও বাঁকানো ডান পায়ের এক শটে বল গোললাইন অতিক্রম করার সাথে সাথেই নাপোলির স্ট্রাইকার লুকাকু সিয়াটলের মার্কিন দর্শকদের উদ্দেশ্যে দুই হাত কানের পেছনে নিয়ে ‘টোপো জিজিও’ (Topo Gigio) ভঙ্গি করেন এবং ডান হাত দিয়ে মুখের নড়াচড়ার মতো ভঙ্গিও করেন। ম্যাচের আগের ঘটনাপ্রবাহ এবং খেলা শুরুর আগে এ নিয়ে অতিরিক্ত কথাবার্তার প্রতি বেলজিয়ামের অসন্তোষের বিষয়টিই এর মাধ্যমে স্পষ্টভাবে ফুটে ওঠে।

এরপর লুকাকুর দৃষ্টি চলে যায় ভিআইপি বক্সের দিকে, যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বসেছিলেন। তিনি কেবল চ্যালেঞ্জিং দৃষ্টিতে আঙুল উঁচিয়ে চিৎকার করে তবেই ক্ষান্ত হন। এরপরই সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন, যারা কর্নার ফ্ল্যাগের কাছে তার সাথে উদযাপনের অপেক্ষায় ছিলেন।

তবে উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় অংশটি তখনও বাকি ছিল। সব সতীর্থের মাঝে দাঁড়িয়ে লুকাকু তার উদযাপনের সমাপ্তি টানেন ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত নাচের ভঙ্গি অনুকরণ করে, যা মূলত ‘ভিলেজ পিপল’-এর ‘ওয়াইএমসিএ’ (YMCA) গানের সাথে করা হতো। স্পষ্টতই, বালোগুনের বহিষ্কারাদেশ নিয়ে ইনফ্যান্তিনোর সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনার বিষয়টি ইউরোপীয়দের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের কিক-অফের জন্য নিজেদের অর্ধে ফিরে যাওয়ার আগে একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ইন্টার মিলানে লওতারো মার্টিনেজের সাবেক সতীর্থ লুকাকু তার আরেক সতীর্থ আমাদু ওনানার জার্সি উঁচিয়ে ধরেন। ওনানা ডান হাঁটুতে গুরুতর চোটের কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

Advertisement

বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ফোলারিন বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি ২০২৬ বিশ্বকাপে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ‘রেড ডেভিলস’ (বেলজিয়াম দল) যারা সিয়াটলে হালকা নীল ও গোলাপি রঙের জার্সি পরেছিল। তাদের এই পদক্ষেপটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল।

বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটি নতুন বিবৃতি দিয়ে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ফিফার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এনেছে এবং আগেই ঘোষণা করেছে যে, ওই স্ট্রাইকার যদি খেলেন তবে তারা তার অংশগ্রহণের বৈধতাকে চ্যালেঞ্জ জানাবে।

অভিযোগটি বেশ গুরুতর। বেলজিয়ান ফেডারেশনের মতে, ফিফা তাদের তথ্য প্রদান থেকে বিরত থেকেছে। তাদের ব্যাখ্যা চাওয়ার অনুরোধটিকে প্রথমে একটি ‘আপিল’ হিসেবে গণ্য করে পরে তা ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করেছে এবং ম্যাচ-পূর্ববর্তী সভা থেকে খেলোয়াড়দের স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হওয়ার নিয়ম-সংক্রান্ত প্রচলিত অংশটি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে।

আরআর/আইএইচএস