বান্দরবানের রোয়াংছড়িতে মিনি ট্রাকের (ডাম্পার) চাকায় পিষ্ট হয়ে রিমিতা তঞ্চঙ্গ্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রোয়াংছড়ি থানা ও ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত রিমিতা উপজেলার জামছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকঝিড়ি পাড়ার নিরঞ্জয় তঞ্চঙ্গ্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবা নিরঞ্জয় সঙ্গে মোটরসাইকেলে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়ি শামুকঝিড়ি পাড়ায় ফিরছিল। পথে রোয়াংছড়ি থানার সামনে বান্দরবান থেকে রোয়াংছড়িগামী একটি মিনি ট্রাকের (ডাম্পার) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিমিতা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মোটরসাইকেল-ডাম্পার ট্রাকের সংঘর্ষে শিশুটি ডাম্পারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
নয়ন চক্রবর্তী/এনএইচআর/জেআইএম