খেলাধুলা

বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করে মেসির অনাকাঙ্ক্ষিত রেকর্ড 

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক আসরে (টাইব্রেকার বাদে) দুটি পেনাল্টি মিস করার ঘটনা ঘটিয়েছেন তিনি।

Advertisement

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি ম্যাচেই স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। এর ফলে বিশ্বকাপে নেওয়া তার মোট আটটি পেনাল্টির মধ্যে চারটিই মিস করেছেন আর্জেন্টাইন মহাতারকা। অর্থাৎ বিশ্বকাপে নেওয়া তার পেনাল্টির ঠিক অর্ধেকই জালে পাঠাতে পারেননি তিনি।

বিশ্বকাপে মেসির পেনাল্টি রেকর্ড:

• আইসল্যান্ড (২০১৮) - ব্যর্থ• সৌদি আরব (২০২২) - সফল • পোল্যান্ড (২০২২) - ব্যর্থ• নেদারল্যান্ডস (২০২২) - সফল• ক্রোয়েশিয়া (২০২২) - সফল• ফ্রান্স (২০২২) - সফল• অস্ট্রিয়া (২০২৬) - ব্যর্থ• মিশর (২০২৬) - ব্যর্থ

Advertisement

বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ডের মালিক হলেও পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে মেসির এই পরিসংখ্যান তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী দিক হিসেবে সামনে এসেছে। এবারের আসরে টানা দুটি পেনাল্টি মিস করে তিনি গড়েছেন বিশ্বকাপ ইতিহাসের এক অনাকাঙ্ক্ষিত নজির।

আরআর/আইএন