আন্তর্জাতিক

তুরস্ক এফ-৩৫ পেলে ক্ষমতার ভারসাম্য ধ্বংস হবে: নেতানিয়াহু

তুরস্কের কাছে আমেরিকা এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে। কারণ, আমার ধারণা তুরস্কের আগ্রাসনমূলক মনোভাব রয়েছে।

তিনি আরও বলেন, যখন আপনি তাদের হাতে এই ক্ষমতা তুলে দেবেন, আপনাকে আগ্রাসনের উত্থান দেখতে হবে।

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন তিনি তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়টি বিবেচনা করছেন। এর পরপরই নেতানিয়াহুর পক্ষ থেকে এমন সতর্কবার্তা উচ্চারিত হলো।

২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দায়ে তুরস্ককে এফ-৩৫ প্রোগ্রাম থেকে বাদ দেয় আমেরিকা। এর পর থেকেই তুরস্ক এই প্রোগ্রামে পুনরায় অন্তর্ভুক্ত হতে চাচ্ছে।

নেতানিয়াহু এই পদক্ষেপের বিরোধিতা অনেক আগে থেকেই করে আসছেন। তবে, ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান খুব দ্রুতই ওই মডেলের ৫টি জেট পাওয়ার আশায় বুক বাঁধছেন। এই বিমানগুলোর দামও যে তাদের পরিশোধ করা হয়ে গেছে।

এএমএ

Advertisement