ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল থেকেই ঢাকার আবহাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার অনুকূলে রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে আজ দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সূর্যাস্ত ছিল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, আজকের সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে।
Advertisement
এমআরএম