দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে প্রাণহানি ঘটেছে ৯৩ শিশুর।
Advertisement
বুধবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যেপ্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে তিনজনের।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৬৫২ জন। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
Advertisement
প্রতিবেদনে উল্লেখিত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৬ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯৬ জন।
গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯১ হাজার ২৭০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ জন।
কেএসআর/
Advertisement