জাতীয়

শেরেবাংলা নগর-মোহাম্মদপুর-তুরাগে বিশেষ অভিযান, গ্রেফতার ৩৬

রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।

Advertisement

বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা পুলিশ।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, সোমবার (৬ জুলাই) পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- শ্রাবণী আক্তার (২২), মো. কামাল হোসেন (৪৮), মো. ফয়সাল (২৭), মো. সাগর (২৫), মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭), মো. মাহমুদ (২৪), মো. নুরুজ্জামান মিয়া (৪৫), মো. সাইফুল ইসলাম (২৬) ও শাহ জালাল (৩৬)।

Advertisement

মোহাম্মপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৭ জুলাই) মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- মো. সাগর হোসেন ওরফে মতি (৩১), মো. সুমন হাওলাদার ওরফে সুমন (২৯), নিলিমা চৌধুরী বিউটি খাতুন (৪৫), মো. নয়ন (২২), মো. শাহ আলম (২৮), মো. সুমন (৩৮), খাজা নোমান (২৬), লিমন (২২), মো. রাকিব (২৪), মো. আশিক (২২), মো. রাসেল (৩০), মো. আশিক (২১), মো. আলম মিয়া (২৫), মো. জাকারিয়া (২৫), মো. জাবেদ ও মটু (৩৪) ও মো. রুবেল মিয়া (৩২)।

অপরদিকে, একইদিনে তুরাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- আল-আমিন (৩২), বাবু (৩৬), সম্রাট (২৫), মাহমুদুল (২২), আলাউদ্দিন ওরফে কামরুল (৩২), সাকিব মিয়া (২৬), শফিকুল ইসলাম (৩৮), দুলাল মিয়া (৩৮), মো. মুকুল (৩৮), মো. সবুজ (৩০) ও মো. বিল্লাল হোসেন (৩১)।

Advertisement

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমএএইচ