ক্যাম্পাস

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক শাহেদ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী।

আরও পড়ুন পরিবেশ নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সিফাতুল্লাহ আমিন (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪), তথ্য ও প্রযুক্তি ও প্রচার বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১)।

Advertisement

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম এবং দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুদ্দৌলা আরাফাত।

নব‌ নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ ও উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন।

এমডি‌এস‌এ/এনএইচআর

Advertisement