বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কর্তোয়া ম্যাচ চলাকালীন চোট পেয়ে চোখের জল নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। হাইড্রেশন বিরতির ঠিক আগে চোট পাওয়ার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। তার পরিবর্তে মাঠে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে ল্যামেন্স।
Advertisement
৩৪ বছর বয়সী কোর্তোয়ার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে মাঠ ছাড়ার সময় তার আবেগঘন প্রতিক্রিয়া বেলজিয়াম সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে এই চোট বড় ধাক্কা হতে পারে বেলজিয়ামের জন্য। অনেকের মনেই এখন একটাই প্রশ্ন—এটাই কি থিবো কর্তোয়ার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল?
অবশ্য এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে দলের মেডিকেল রিপোর্ট ও পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
Advertisement
আরআর/এমএমআর