এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচ হিসেবে এখনো আলোচনায় রয়েছে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি। মূলত রেফারির কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে মিশরীয়রা প্রশ্ন তোলার কারণে জিনিসটা সকলের আলোচনায় আসে।
Advertisement
তবে দিদিয়ের দেশম, লুইস দে লা ফুয়েন্তের মতই আর্জেন্টিনার ম্যাচের রেফারিং স্বচ্ছ ও পরিষ্কার ছিল বলে আখ্যায়িত করলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন।
আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ৩-২ ব্যবধানে হারের পর ম্যাচটি নিয়ে নানা সমালোচনা উঠলেও, সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন সমালোচকদের পক্ষে নন।
আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দেন কিনা? এমন প্রশ্নে ইয়াকিন বলেন, ‘আমি সাধারণত মনে করি ম্যাচগুলো ন্যায্যই হয়। আজকাল ভিএআর এবং প্রযুক্তির সাহায্যে সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্জেন্টিনার খেলার ধরন বেশ কঠিন ও আগ্রাসী। তারা প্রতিটি ম্যাচেই তাদের চতুরতা ও কৌশল দেখায়। তারা প্রচণ্ড আবেগ ও জেদ নিয়ে খেলে, আর আপনি যদি মাঠে তাদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে না পারেন, তবে তাদের হারানো কঠিন। কিন্তু আমি বলবো না যে সেখানে খারাপ বা নেতিবাচক কিছু ঘটেছে।
Advertisement
সুইজারল্যান্ড কোচ যোগ করেন, ‘ ম্যাচ শেষ হওয়ার পর কথা দিয়ে কিছু সমাধান করার চেষ্টা করা উচিত নয়। যা করার সুযোগ, তা খেলার ওই ৯০ মিনিটের মধ্যেই আসে। ম্যাচ শেষে অপমান বা কাদা ছোড়াছুড়ি করা একেবারেই অর্থহীন।’
এমএমআর