ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ‘ঘুস’ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে টাকা গুনে নিচ্ছেন। টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়েন। এসময় এক মাসের মধ্যে কাজ ‘কমপ্লিট’ করে দেওয়া হবে বলে তাকে বলতে শোনা যায়।
আরও পড়ুন জাগো নিউজে সংবাদ প্রকাশ / ফরিদপুরে গুনে গুনে ঘুস নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্তএ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনকে পাওয়া যায়নি।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জাগো নিউজকে বলেন, ‘আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এন কে বি নয়ন/এসআর/এএসএম