খেলাধুলা

ক্যারিয়ারসেরা টাইমিং করেও বিদায় সাঁতারু রাফির

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। আসরে জিমন্যাস্টিকসে রাকিব বাদে এখন পর্যন্ত আশার প্রদীপ জালাতে পারেননি কেউ। মঙ্গলবার সাঁতারে ব্যর্থ হয়েছেন সামিউল ইসলাম রাফি।

Advertisement

৫০ মিটার বাটারফ্লাইয়ে ৪ নম্বর হিটের ৪ নম্বর লেনে নামেন রাফি। যেখানে ব্যক্তিগত সেরা টাইমিং করেও বিদায় নিয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। ২৫.২৩ সেকেন্ডে সাঁতার শেষ করেন রাফি। যদিও সেটি পরের রাউন্ডে ওঠার জন্য যথেষ্ট ছিল না।

এর আগে রাফি ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ২৬.০১ সেকেন্ড। হিটে দ্বিতীয় হন তিনি। ৭০ জন প্রতিযোগির মধ্যে রাফির অবস্থান ৩৬তম। আগের দিন অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ও দ্রুততম মানবী শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হতাশ করেছেন। বক্সিংয়েও জিনাত ফেরদৌস প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।

বক্সিংয়ের ৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের রাকিব উঠেছেন কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার জাই ডিকসনের মুখোমুখি হবেন তিনি। জিতলেই পদক নিশ্চিত হবে রাকিবের।

Advertisement

আরআই/এমএমআর