দেশজুড়ে

ভৈরবে পুকুরে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের রাজনগর গ্রামে পুকুরে গোসল করতে নেমে মুহাম্মদ আলভি সাইদ (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলভি শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়ার নাতি ও সবুজ মিয়ার ছেলে।

পারিবার জানায়, দুপুরে দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় একটি বল নিয়ে পুকুরে নেমে দুজনই তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় আজমীরকে জীবিত উদ্ধার করা হলেও আলভিকে খুঁজে পাওয়া যায়নি। পরে পুকুরে জাল ফেলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকালে আলভিকে উদ্ধার করা হয়। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

রাজীবুল হাসান/এএইচ/জেআইএম