নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ নামে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ফতুল্লায় ইসদাইর মন্দিরের পাশের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
Advertisement
জানা গেছে, নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাকপ্রতিবন্ধী স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করতেন। অসুস্থতার কারণে তিনি ৫ দিনের ছুটিতে ছিলেন।
আরও পড়ুন দক্ষিণ আফ্রিকায় আগুন / ‘আমরা তিন বোন এতিম হয়ে গেলাম, এখন আর বাবা ডাকবো কাকে’তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।
Advertisement
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর