বিনোদন

মেসির জন্য হলিউডেও বদলে যায় সব নিয়ম, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা

হলিউডের শুটিং সেটে সাধারণত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, একাধিক রিটেক ও দীর্ঘ প্রস্তুতি খুবই স্বাভাবিক ঘটনা। তবে সেখানে লিওনেল মেসির জন্য যেন বদলে যায় সব নিয়ম। নির্ধারিত সময় শেষ হলেই কাজ গুটিয়ে বিদায় নেন তিনি।

Advertisement

আরও পড়ুন নির্যাতনের অভিযোগের মাঝেই ভাইরাল স্নিগ্ধা-নজরুলের একসঙ্গে তোলা ছবি

যাওয়ার আগে উচ্চারণ করেন একটি মাত্র শব্দ ‘ভামোস’।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা এবং আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি মাঠের মতো ক্যামেরার সামনেও সময়ানুবর্তিতার জন্য পরিচিত। বিজ্ঞাপনের শুটিংয়ে তিনি নির্ধারিত সময়ের এক মুহূর্তও বেশি থাকেন না। ফলে পরিচালক থেকে শুরু করে পুরো প্রযোজনা দলকে অল্প সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে এ অভিজ্ঞতার কথা জানান হলিউড অভিনেতা উইল ফেরেল। তিনি বলেন, আলুচিপস ব্র্যান্ড লেস (Lay’s)-এর একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা স্টিভ ক্যারেল। সেই অভিজ্ঞতাই পরে তাকে শোনান ক্যারেল।

Advertisement

ফেরেলের ভাষ্য অনুযায়ী, মেসির জন্য শুটিং সেটে বিশেষ প্রটোকল অনুসরণ করা হয়। তিনি সেটে থাকেন মাত্র ৩০ মিনিট। এই সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ করতে হয়। সময় শেষ হলে কাজ অসম্পূর্ণ থাকলেও তিনি আর অপেক্ষা করেন না।

এ কারণে পরিচালকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়। সাধারণত বিজ্ঞাপন বা চলচ্চিত্রের শুটিংয়ে আলো, ক্যামেরা কিংবা অন্যান্য কারিগরি কারণে একাধিকবার দৃশ্য ধারণ করা হয়। কিন্তু মেসির ক্ষেত্রে সেই সুযোগ খুবই সীমিত। তাই তিনি সেটে আসার আগেই সব প্রস্তুতি সম্পন্ন রাখতে হয়, যেন ক্যামেরা চালু করেই শুটিং শুরু করা যায়।

বিষয়টি নিয়ে রসিকতাও করেন উইল ফেরেল। তার ভাষায়, সবাইকে দ্রুত কাজ শেষ করতে হয়, নয়তো মেসি উঠে দাঁড়িয়ে শুধু বলবেন, ‘ভামোস’, এরপরই সেট ছেড়ে চলে যাবেন।

বর্তমানে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক অঙ্গনেও মেসির জনপ্রিয়তা আরও বেড়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বহু প্রতিষ্ঠান তাকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণে আগ্রহী। তবে তার কঠোর সময় ব্যবস্থাপনার সঙ্গে সবাইকে মানিয়ে নিয়েই কাজ করতে হয়।

Advertisement

আরও পড়ুন আড়াই ঘণ্টায় ২১ লাখ ভিউ / অনলাইনে ফাঁস পুরো সিনেমা, সেখানেও ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

এদিকে বিজ্ঞাপনের শুটিংয়ের এই সময়ানুবর্তিতার আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে মেসির ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। ২০২৬ বিশ্বকাপ শেষে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এক সাক্ষাৎকারে বলেন, তার ধারণা মেসি হয়তো জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। যদিও তিনি আশা প্রকাশ করেন, মেসি আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে খেলবেন। তবে শেষ সিদ্ধান্তটি সম্পূর্ণ মেসির নিজের বলেও মন্তব্য করেন তিনি।

 

এলআইএ