২০২৫ সালের নীতিমালা অনুযায়ী আবেদন করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে অনুদানবিহীন প্রতিষ্ঠানের জন্য নতুন এমপিও গণবিজ্ঞপ্তি প্রকাশসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছেন তারা।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট এ কর্মসূচি করে।
মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা, হয়রানি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।
আরও পড়ুন ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত হবে?তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
Advertisement
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষিত থাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই শিক্ষার স্বার্থে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হক আনছারী এবং সঞ্চালনা করেন মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান।
এএএইচ/এমআইএইচএস
Advertisement