নেত্রকোনার কলমাকান্দায় মাদক সেবন ও বহনের অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা সদরের মুক্তিনগর এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মৃত ফাতুল হকের ছেলে মো. ফারুখ (২৫), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাতকুড়া গ্রামের উপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে উত্তম চন্দ্র সরকার (৩০), কলমাকান্দা উপজেলার আনন্দপুর এলাকার কেশব সরকারের ছেলে নির্মল সরকার (২২) এবং মুক্তিনগর এলাকার দিদ্ধীচরণের ছেলে নারায়ন গোস্বামী।
আরও পড়ুন মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে এনসিপির নেতারাআদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন মুক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ উপধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ন গোস্বামী ও উত্তম চন্দ্র সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে নির্মল সরকার ও মো. ফারুখকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
Advertisement
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এইচ এম কামাল/এনএইচআর/জেআইএম