খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত ওই ব্যক্তি হলেন মো. ইসমাইল (৩২)। পুলিশ বলছে, তিনি হত্যা ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন।
আরও পড়ুন খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহতপুলিশ সূত্র জানায়, নিহত ইসমাইল পুলিশ অ্যাসল্ট ও হত্যাসহ একাধিক মামলার আসামি। এছাড়াও তিনি মাদক ব্যবসায়ি ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন। দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
Advertisement
আরিফুর রহমান/এসজেডএইচ/জেআইএম