রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
হাজারীবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার (২৯ জুলাই) হাজারীবাগ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- মো. রমজান (২৫), নয়ন সরকার, মো. সুরুজ (২১), মো. সাইফ জাহান ওরফে সুবিন (২৫), বকুল ঋষি (৩২), মো. টুটুল (২৬), মো. সোহেল (৩৬), রাব্বি (২৬), মো. জাহিদ (৪০), অমিত বাড়ৈ (২৮), মো. বাবুল (৫২), মাসুদ রানা (৪০), মো. আল-আমিন (২৪), মো. ইকবাল হোসেন (২৫) ও মো. আঙ্গুর (২৫)।
Advertisement
অন্যদিকে শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- মো. ইয়াসিন (২১), মো. ফয়সাল হোসেন (৪০), অর্জুন সরকার (২৩), মো. সোহেল রানা (১৯), মো. লিটন মিয়া (৩৫), মো. হুমায়ুন বাসার ওরফে রাকিব (৩২), মো. আমির হোসেন (৩৭), বাচ্চু শেখ (৪০), মো. জুয়েল (১৮) ও মুজাহিদ (২৩)।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/বিএ
Advertisement