জাতীয়

কাজের খোঁজে নেত্রকোনা থেকে আসেন চট্টগ্রামে, বিদ্যুৎস্পৃষ্টে গেলো প্রাণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল কুদ্দুস (৪২) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন।

Advertisement

নিহত আব্দুল কুদ্দুস নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে এসে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার লেলাং শাহনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লেলাং শাহনগর এলাকার কৃষিজমিতে কাজ করার সময় জমির ওপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন পাটোয়ারী-সারজিসদের বিরুদ্ধে হত্যাচেষ্টা-ছিনতাই মামলার আবেদন

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মরদেহ বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের বাড়ি নেত্রকোনায় হওয়ায় স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/কেএসআর