খেলাধুলা

বেলিংহ্যামের থাপ্পড় খাওয়া মেসির সতীর্থ চেলসিতে

ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন বার্কোকে ৭ বছরের চুক্তিতে দলে নিয়েছে চেলসি। তবে গোপন রাখা হয়েছে ট্রান্সফার ফি'র পরিমাণ।

Advertisement

চলমান গ্রীষ্মকালীন দলবদলে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বার্কোকে দলে ভেড়ালো লন্ডনের ক্লাবটি। এর আগে তারা দলে নিয়েছে মরগান রজার্স, ড্যানি ওয়েলবেক, ইমানুয়েল এমেগা, ম্যাকসাঁস লাক্রোয়া এবং মার্কো পালেস্ত্রাকে।

তরু এই মিডফিল্ডার চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৫ আগস্ট হংকংয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে চেলসি।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে এক ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর এক ঘটনায় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও আলোচনায় আসে।

Advertisement

বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা বারকো ২০২৪ সালে ৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দেন। তবে ইংল্যান্ডে মাত্র এক মৌসুম কাটিয়ে ধারে স্ট্রাসবুর্গে যান। সেখানে দারুণ পারফরম্যান্সের পর স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন।

বারকো চলতি মৌসুমে স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দেওয়া দ্বিতীয় ফুটবলার। টড বোহলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানাধীন এই দুই ক্লাবের মধ্যে গত মৌসুমের শুরু থেকে এটি ১৩তম খেলোয়াড় লেনদেন।

আইএন

Advertisement