জাতীয়

ঢাকার বাতাস আজও মাঝারি মানের

টানা চারদিন ধরে ঢাকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এদিকে, বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।

Advertisement

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ৫৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন ইউনিসেফ / বায়ুদূষণে ২০২১ সালে বাংলাদেশে ২ লাখ ৩৫ হাজার মৃত্যু

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এ হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৫৫ এর অর্থ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার দূষণ স্কোর ৮৪ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

Advertisement

এসএনআর