প্রায় ৯ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ভারত থেকে বিকেল পর্যন্ত কাঁচামরিচ বোঝাই ১২টি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।
Advertisement
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, ১২টি ট্রাকে মোট ৩৫ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি করা মরিচ দ্রুত খালাসের কাজ চলছে। শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে এগুলো দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।
আরও পড়ুন ভারত থেকে আসছে কাঁচামরিচ, কমবে দামদীর্ঘ প্রায় ৯ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় স্থানীয় আমদানিকারক, ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সোমবার দুপুরে মরিচভর্তি দুটি ট্রাকে ৫ টন কাঁচামরিচ দেশে আসে। পরে বিকেলে আরও ১০টি ট্রাকে ৩০ টন কাঁচামরিচ আমদানি করা হয়। সব মিলিয়ে ১২টি ট্রাকে মোট ৩৫ টন কাঁচামরিচ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা চাপে ছিলেন। নতুন করে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে, যার ইতিবাচক প্রভাব দামে পড়বে।
Advertisement
সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম