খেলাধুলা

ইশানের ঝোড়ো সেঞ্চুরির পর আর্শদিপের ৫ উইকেটে ৪৬ রানে জয় ভারতের

ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ দারুণভাবেই সারলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচে ইশান কিষানের ঝোড়ো সেঞ্চুরির পর আর্শদিপের ৫ উইকেটে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৪৬ রানে।

Advertisement

শনিবার (৩১ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ৪৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ৩০ ও ৬ রান করে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। এরপর শুরু হয় ইশান কিষানের তাণ্ডব। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে গড়েন ১৩৭ রানের ঝোড়ো জুটি।

৩০ বলে ৬৩ রান করে দলীয় ১৮৫ রানে সূর্য সাজঘরে ফিরলেও হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়েন ইশান। এই জুটিতেই আদায় করেন নিজের সেঞ্চুরি। জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে ১০ ছক্কা ৪ চারে খেলেন ৪৩ বলে ১০৩ রানের ইনিংস। ভাঙে পান্ডিয়ার সঙ্গে ৪৮ রানের জুটি।

জুটি ভাঙলেও কিউইদের ওপর চড়াও হন হার্দিক। ইনিংসের চার বল বাকি থাকতে ১৭ বলে ৪২ রান করে তিনি আউট হন জেমিসনের বলে। ২৬১ রানে ৫ উইকেট হারায় ভারত। পরের ৪ বলে ১০ রান যোগ করেন রিঙ্কু সিং ও শিভব দুবে। ২৭১ রানের বিশাল পুঁজি পায় ভারত।

Advertisement

জবাব দিতে নেমে ১৭ রানেই সেইফার্টের (৫) উইকেট হারায় নিউজিল্যান্ড। তাকে ফেরান আর্শদিপ সিং। এরপর ১০০ রানের জুটি গড়ন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। এই জুটি ভাঙলেও সফরকারীরা ম্যাচ জিততে পারে মনে হচ্ছিল।

কিন্ত ১৩১ থেকে ১৩৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ছন্দপতন হয়। গ্লেন ফিলিপস (৭), রাচিন রবীন্দ্র (৩০), মিচেল স্যান্টনার (০)। ফিলিপসকে ফেরান অক্ষর প্যাটেল। বাকি দুজনকে নিজের শিকারে পরিণত করেন আর্শদিপ সিং।

কিছুটা প্রতিরোধ গড়ে ২৯ রানের জুটি গড়েন বেভন জ্যাকব ও ড্যারিল মিচেল। বেভনকে ৭ রানে ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। বোর্ড আরও ১৩ রান যোগ হতে সপ্তম উইকেটের পতন হয় ১৭৯ রানে কাইল জেমিসন ৯ রান করে আর্শদিপের চতুর্থ শিকারে হলে। দুই বল পর ড্যারিল মিচেলকে (২৮) ফিরিয়ে আর্শদিপ পূর্ণ করেন নিজের ফাইফার।

৩ রান করা লকি ফার্গুসন অক্ষরের বলে আউট হন। তাতে নবম উইকেটের হয় ১৯১ রানে। ১৫ বলে ৩৩ রান করে লড়াই চালিয়ে যাওয়া ইশ সোধি রিঙ্কু সিংয়ের বলে বিদায় নিলে ২২৫ রানে অলআউট হয় ব্ল্যাকক্যাপসরা।

Advertisement

দুই দল মিলে ম্যাচে রান করেছে ৪৯৬। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অর্শদিপের ৫ উইকেট ছাড়াও ৩ উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল। সমান একটি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিং।

আইএন