দেশজুড়ে

বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাফিউল ইসলাম সিনহাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে বরগুনার বামনা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

নাফিউল ইসলাম সিনহা বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন মাইঠা এলাকায় বসবাস করেন। তিনি বামনা উপজেলার বলইবুনিয়া গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে।

আরও পড়ুননির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন কী ছিল জামায়াত আমিরের হ্যাক হওয়া স্ট্যাটাসে 

জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বামনা উপজেলার বাইনবুনিয়া থেকে সিনহাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এছাড়া বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক সরকার-বিরোধী লিফলেট বিতরণ, ঝটিকা মিছিল, মশাল মিছিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নো বোট-নো ভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছিলেন।

Advertisement

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারের পর নাফিউল ইসলাম সিনহাকে আদালতে পাঠানো হয়েছে।

নুরুল আহাদ অনিক/কেএসআর