রাজধানীতে অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড হতে পারে।
Advertisement
আগামী মঙ্গলবার থেকে এই আইন কার্যকর হবে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ এর চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বোঝাবে। এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড।
আরও পড়ুনরাস্তায় কখন হর্ন বাজাবেন, কখন বাজাবেন না ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
Advertisement
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকে ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) উল্লিখিত বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সব সরকারি ও বেসরকারি গাড়ির চালককে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে বাংলাদেশ সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।
কেআর/কেএসআর
Advertisement