ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আঞ্চলিক যুদ্ধের ঘোষণা দেওয়ার পরই ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেন। খবর এএফপির।
Advertisement
এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনির হুঁশিয়ারি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, অবশ্যই তিনি এটি বলবেন। আশা করি আমরা একটি চুক্তি করব। যদি আমরা কোনো চুক্তি না করি, তাহলে আমরা খুঁজে বের করবো যে তিনি সঠিক ছিলেন কিনা।
রোববার আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, আমেরিকা আক্রমণ করলে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে। আমেরিকানদের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার আঞ্চলিক যুদ্ধ শরু হবে।
Advertisement
ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এর আগে জানিয়েছেন যে, তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে অগ্রগতি হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানান।
আলী লারিজানি এক পোস্টে লিখেছেন, গণমাধ্যমের সৃষ্ট ‘মিথ্যা যুদ্ধাবস্থার’ বিপরীতে আলোচনার কাঠামো গঠনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে তিনি আলোচনার এই সম্ভাব্য ফ্রেমওয়ার্ক নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
টিটিএন
Advertisement