খেলাধুলা

কোহলিকে টপকে শীর্ষে বাবর

বাবর আজমের উত্থানের পর মাঝে বেশ কয়েকবার বিরাট কোহলির সঙ্গে আর তুলনা হয়েছিল। তবে ফর্ম ধরে রাখতে না পারায় এখন আর সেই তুলনা চলে না।

Advertisement

তবে এবার কোহলিকে ছাড়িয়ে গিয়ে আবারও আলোচনায় বাবর। ভারতের কিংবদন্তীকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন এই পাকিস্তানি। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিফটি করেন তিনি।

পাকিস্তানের ২০৭ রানের বড় সংগ্রহে ৩৬ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বাবর। এটি ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। এই ফিফটির মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ড।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে মাঠেই সেই সংস্করণকে বিদায় জানান কোহলি। তাই তার রেকর্ড ভাঙা সহজ হয়ে যায় বাবরের জন্য।

Advertisement

৩৭ সেঞ্চুরি নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ স্থানে পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ৩১ অর্ধশতক নিয়ে। পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ২৯ অর্ধশতক নিয়ে।

১৩৯ ইনিংসে ৪৫০৫ রান নিয়ে টি-টোয়েন্টির আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায়ও শীর্ষে বাবর। এই সংস্করণে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

আইএন

Advertisement