বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানসহ মোট ১০ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘সাম্প্রতিক নৃশংসতায়’ তাদের ভূমিকার অভিযোগে তুলে সোমবার (২ জানুয়ারি) এই পদক্ষেপ নেয় ব্রিটিশ সরকার।
অবশেষে খুলে দেওয়া হলো রাফাহ ক্রসিং
Advertisement
অবশেষে খুলে দেওয়া হলো মিশর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং। সোমবার (২ ফেব্রুয়ারি) ১৮ মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে গাজা থেকে অন্তত ৫০ জন বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ও একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে।
১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি আরব
পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবাদানে ঘাটতি থাকায় এসব এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
Advertisement
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন।
ভারতে প্রতিবন্ধী স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, প্রশাসনে তোলপাড়
ভারতের উড়িষ্যা রাজ্যের কালাহাণ্ডি জেলায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের একটি স্কুলে ভয়াবহ যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। জেলার পরমানন্দপুর এলাকায় অবস্থিত ‘রেড ক্রস স্কুল ফর দ্য ব্লাইন্ড, ডেফ অ্যান্ড মিউট’-এর এক পুরুষ ওয়ার্ডেনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।
‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
ইরানে সাম্প্রতিক সহিংস বিক্ষোভের পর ‘দাঙ্গায় অংশ নেওয়ার’ অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার (২ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের দাবি ভুয়া, জামিনে মুক্ত ইরানের সেই এরফান
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের দাবি ভুয়া প্রমাণ করে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ইরানের সেই আলোচিত বিক্ষোভকারী এরফান সোলতানি। যুক্তরাষ্ট্র যখন দাবি করছিল, তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, ঠিক সেই সময়েই তেহরান স্পষ্ট করে জানায়- এরফানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কোনো রায় হয়নি।
আমিরাতি নারীর সাহায্যে কাবার গিলাফের কাপড় পাঠানো হয় এপস্টেইনের কাছে
আমিরাতি নারীর সাহায্যে পবিত্র কাবা শরীফের গিলাফের কাপড় পাঠানো হয়েছিল কুখ্যাত ‘যৌন অপরাধী’ জেফ্রি এপস্টেইনের কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ‘এপস্টেইন ফাইলসে’র নতুন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য।
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান
ইউরোপীয়রাষ্ট্রদূতদের তলব করছে ইরান। সোমবার ইরান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পর তারা তেহরানে নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে।
হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা
ভারতে মুসলিম দোকানদারকে হিন্দুত্ববাদী মব হেনস্তা করার প্রতিবাদ করায় উল্টো দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলার কোটদ্বারে।
এসএএইচ