ময়মনসিংহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন কলেজ ও কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে দিনভর এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে ৩৩টি ফ্রেমে দেশ ও বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রায় শতাধিক ছবি স্থান পায়।
বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি,ঢাকা আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন প্রমুখ।
Advertisement
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষের নেত্রী। তার প্রয়াণ বাংলাদেশ ও গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি। বর্তমান সমাজের তরুণ প্রজন্মের কাছে তার বর্ণাঢ্য জীবন তুলে ধরার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে খালেদা জিয়া সম্পর্কে তরুণ প্রজন্ম অনেক ইতিহাস জানতে পারবে।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস