রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় নির্বাচনি গণসংযোগ করেছেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।
Advertisement
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় আল বশির জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে সেখানকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এসময় বিএনপির কর্মী-সমর্থকরা প্রচারণায় অংশ নেন এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তারা এলাকাবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন।
জেনেভা ক্যাম্প এলাকায় গণসংযোগ শেষ করে ক্যাম্প মার্কেটে এশার নামাজ আদায় করে প্রচারণা চালানোর কথা রয়েছে ববি হাজ্জাজের।
Advertisement
ঢাকা-১৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৫ হাজার ৪৩৬ জন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৭৯১ জনে। এ হিসাবে ভোটার বেড়েছে ১৩ হাজার ৩৫৫ জন।
কেআর/এমকেআর