দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয় পানি ও সতেজতা। ইফতারে তাই এমন একটি পানীয় রাখা জরুরি, যা দ্রুত পানিশূন্যতা দূর করবে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। শসা-লেবুর শরবত হতে পারে সেই সহজ ও স্বাস্থ্যকর সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ আর লেবুর ভিটামিন সি মিলে এই পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, বরং ক্লান্ত শরীরে ফিরিয়ে আনে সতেজ অনুভূতি। অল্প কিছু উপকরণেই ঘরে তৈরি করা যায় এই হালকা, পুষ্টিকর ও সুস্বাদু শরবত।
Advertisement
উপকরণশসা কুচি ১ কাপলেবুর রস ২ টেবিল চামচঠান্ডা পানি ২ গ্লাসচিনি/মধু ২ টেবিল চামচ (স্বাদমতো)সামান্য লবণ
আরও পড়ুনঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাটখুশির দিনে ঘরেই বানিয়ে নিন গোলাপজাম
যেভাবে তৈরি করবেনপ্রথমেই শসা ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে তা ছাকনি দিয়ে ছেঁকে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর শসা-লেবুর শরবত। এবার পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।
Advertisement
জেএস/এএসএম