বাসন মাজা শেষ করার পর অধিকাংশ মানুষ স্পঞ্জটি কেবল ধুয়ে রেখে দেন। কিন্তু এই ছোট্ট অবহেলাই বড় বিপদের কারণ হতে পারে। খাবারের পরে বাসন ফেলে রাখলে সেখানে যেমন পোকামাকড় জমতে পারে, তেমনি ভেজা স্পঞ্জে দ্রুত জন্ম নেয় ব্যাকটেরিয়া। তাড়াহুড়োতে স্পঞ্জ ভিজে রেখে দেওয়া বা ভালোভাবে না শুকানো,এসব কারণেই জীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ে।
Advertisement
পরের দিন সেই একই স্পঞ্জ ব্যবহার করলে পেটের সমস্যা, হজমের গোলযোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন একই স্পঞ্জ ব্যবহার করলে গুরুতর অসুস্থতার ঝুঁকিও বাড়তে পারে। তাই নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
১. ভিনিগারে ডুবিয়ে রাখুনপ্রতিরাতে স্পঞ্জ ভিনিগারে ডুবিয়ে রেখে পরে শুকিয়ে ব্যবহার করলে অধিকাংশ ব্যাকটেরিয়া নষ্ট হয়। এটি সহজ ও কার্যকর একটি পদ্ধতি।
২. মাইক্রোওয়েভে জীবাণুমুক্ত করাপ্রতি দুই-তিন দিন অন্তর স্পঞ্জটি ছোট কাচের পাত্রে কিছুটা গরম তরল সাবানে ভিজিয়ে মাইক্রোওয়েভে অল্প সময় গরম করতে পারেন। এতে স্পঞ্জের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়। তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো-মাইক্রোওয়েভে দেওয়ার আগে নিশ্চিত করতে হবে স্পঞ্জটি সম্পূর্ণ ভেজা আছে। শুকনো স্পঞ্জ দিলে আগুন লাগার ঝুঁকি থাকে।
Advertisement
৩. ফুটন্ত পানিতে পরিষ্কারপ্রতিবার ব্যবহারের পর স্পঞ্জটি হালকা গরম পানিতে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। পাশাপাশি ফুটন্ত পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে জীবাণু কমে যায়। পানি ঠান্ডা হলে স্পঞ্জ ব্যবহার করুন।
৪.খাবারের কণা সরানো ও শুকানোস্পঞ্জ ব্যবহারের পর এর ভেতরে আটকে থাকা খাবারের ছোট টুকরো ভালোভাবে বের করে ফেলতে হবে। এরপর শুকনো ও পরিষ্কার স্থানে রাখুন। ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়।
৫. সিলিকন স্ক্রাবার ব্যবহারবিকল্প হিসেবে সিলিকনের স্ক্রাবার ব্যবহার করা ভালো। এটি দ্রুত শুকায় এবং সাধারণ স্পঞ্জের তুলনায় কম ব্যাকটেরিয়া জন্মায়।
৬. সময়মতো পরিবর্তন করুনএকটি স্পঞ্জ সাধারণত তিন থেকে চার সপ্তাহের বেশি ব্যবহার না করাই উত্তম। দীর্ঘদিন একই স্পঞ্জ ব্যবহার করলে খাবারে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে।
Advertisement
এই সহজ নিয়মগুলো মেনে চললে রান্নাঘর থাকবে স্বাস্থ্যকর ও নিরাপদ। ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা পেতে স্পঞ্জের সঠিক ব্যবহার ও নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: গুড হাউজকিপিং, এনডিটিভি
আরও পড়ুন: বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেনসেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক
এসএকেওয়াই/এএসএম