মৌলভীবাজারে শ্রমজীবী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশে।
Advertisement
মঙ্গলবার (৯ জুন) তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেফতাররা হলেন ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্র জানায়, ৩ জুন ভোরের দিকে শহরের একটি ভাড়া বাসায় শ্রমজীবী ভুক্তভোগী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সেসময় তিন দুষ্কৃতকারী কৌশলে দরজার ছিটকিনি খুলে মুখোশ পরা অবস্থায় ঘরে প্রবেশ করেন। পরে তাদের দুজন ওই নারীকে ধর্ষণ করেন এবং অপরজন মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন।
Advertisement
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মাহিদুল ইসলাম/এসআর/এএসএম