একুশে বইমেলা

আসছে নাহিদ আহসানের ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কথাসাহিত্যিক নাহিদ আহসানের গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ। বইটি প্রকাশ করছে এশিয়া পাবলিকেশনস।

Advertisement

‘মায়ের নীল শাড়ি’ প্রথম প্রকাশিত হয় অমর একুশে বইমেলা-২০২১ উপলক্ষ্যে। বইটির প্রথম মুদ্রণ শেষে আর পাওয়া যায়নি। তারপর থেকে প্রতিবছর উপন্যাস প্রকাশ করায় এ গল্পগ্রন্থটি আর প্রকাশিত হয়নি। পরিমার্জিত ও বর্ধিত এই বিশেষ সংস্করণের নতুন প্রচ্ছদ এঁকেছেন সাহাদাত হোসেন।

আরও পড়ুনবইমেলায় ইভা আরমানের কাব্যগ্রন্থ ‘চিঠি’পাওয়া যাচ্ছে মোমিন মেহেদীর ‘সাংবাদিকতা’

‘মায়ের নীল শাড়ি’ সম্পর্কে নাহিদ আহসান বলেন, ‘আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার পনেরটি ছোটগল্প নিয়ে প্রকাশিত হতে যাওয়া মায়ের নীল শাড়ি বইটি একটি গল্পগ্রন্থ হিসেবেই পাঠকের কাছে পৌঁছে যাবে। মায়ের নীল শাড়ি নিয়ে পূর্বেও পাঠকের প্রবল ভালোবাসা পেয়েছি, এবারও তার ব্যতিক্রম হবেনা বলে বেশ আশাবাদী।’

Advertisement

বইটি নিয়ে এশিয়া পাবলিকেশনসের প্রকাশক বলেন, ‘নাহিদ আহসান একজন উদীয়মান তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পাঠকেরা পছন্দ বেশ পছন্দ করেছে আগেও। মায়ের নীল শাড়ি বইটি নিয়ে আমরা বেশ আশাবাদী। বইটি শিগগির প্রকাশিত হবে এবং বইমেলায় এশিয়া পাবলিকেশনসের ৩৩৩ থেকে ৩৩৬ নম্বর স্টলে পাওয়া যাবে।’

নাহিদ আহসানের প্রকাশিত অন্যান্য বই- বিষাদবাড়ি, মেঘজীবনের গল্প, সোমেশ্বরী রাত এবং প্রতিশোধের পাণ্ডুলিপি।

কেএসকে

Advertisement