লাইফস্টাইল

ইফতারে রাখুন পাহাড়ি স্বাদের স্ট্রিটফুড চিকেন লাকসু

রমজানের ইফতারের টেবিলে নতুন স্বাদের খোঁজ? তবে এবার ট্রেডিশনাল ফ্লেভারের সঙ্গে মিশিয়ে নিন কিছু ভিন্নরকম, ঝটপট তৈরি করা স্ট্রিটফুডের টুইস্ট। ভাইরাল হয়ে যাওয়া এই পাহাড়ি স্টাইলের চিকেন লাকসু ঠিক এমনই একটি খাবার। মসলা, মাখন এবং সসের সুষম মিশ্রণে প্রতিটি কাটা চামচে থাকে এক চিমটি পাহাড়ের রোমাঞ্চ। ইফতারে পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য এটি শুধু স্বাদেই নয়, দৃষ্টিনন্দনও। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ মুরগীর মাংস ছোট টুকরা ২৫০-৩০০ গ্রাম কাঁচামরিচ ৭-৮টি আদা কুচি ১ টেবিল চামচ রসুনের কোয়া ৮-১০ টি পেঁয়াজ কুচি আধ কাপ কাঁচা তেঁতুল ১টি বড় লেবুর রস ২ টেবিল চামচ ধনেপাতা কুচি পরিমাণমতো সয়াবিন তেল ১ টেবিল চামচ লবণ স্বাদমতো আরও পড়ুন: যেভাবে বানাবেন ফলের চাট চিকেন চুকুনি খেয়েছেন কখনো? রইলো রেসিপি অতিথি আপ্যায়নে রাখুন তাওয়া চিকেন পোলাও যেভাবে তৈরি করবেন

প্রথমেই মুরগির মাংস ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে আদাকুচি, রসুনের কোয়া তেল কাঁচা মরিচ আস্ত কাঁচা তেঁতুল ও এক কাপ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে মাংসের টুকরাগুলোকে হাত দিয়ে কচলিয়ে ছিঁড়ে নিতে হবে।

এবার ভর্তা হামান-দিস্তায় সেদ্ধ করা রসুন, আদা, কাঁচামরিচ, তেঁতুল দিয়ে থেঁতো করে নিন। এরপর একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পাহাড়ি স্বাদের স্ট্রিটফুড চিকেন লাকসু।

জেএস

Advertisement