সাহিত্য

শরবত ভেবে এবং অন্যান্য

শরবত ভেবে

Advertisement

পৃথিবী আজ ডলারের সঙ্গেকরেছে সমঝোতারশান্তিচুক্তি।ধূসর মস্তকে আটকে থাকেবিভীষিকা অন্ধকারসমুদ্রগামী সুখদ জাহাজের নিয়ন্ত্রণজলদস্যুদের হাতে।শরবত ভেবেডুবে আছি শতাব্দীর অন্ধকারেদেখেছি ভিনদেশি জাহাজসহ হাঙরেরহা-মুখের তিরস্কার;একে একে উন্মোচিত হয়েছেমানুষের অলীক সমীহ;কালো মুখোশ।

****

ইতিহাস ও অন্ধকার

Advertisement

ডুবেছি শতাব্দীর গভীর অন্ধকারেসাপের খোলসের মতো গায়ে জড়িয়েছি বিষণ্নতাএক শোকার্ত মাফলার কীভাবে অতিক্রম করতে হয়মানব চত্বরে দীনতা, মুর্খতা, হীনম্মন্যতার ব্যারিকেডভেঙে ফেলতে ফেলতে কেটে যাচ্ছে দিবস-রজনী।

একটি জীবন কেবল দিয়েছে রিয়েলিজমের সুরগতকাল একটি কবিতার সঙ্গেও হয়েছে বোঝাপড়া মাউন্ট এভারেস্ট অভিযানে যন্ত্রণার আভিজাত্য তাদের পরাভূত করতে কি অপারগ আমার চেতনা?জানি, অবলীলায় শতাব্দীর অন্ধকারপেরোবো একদিন। পৃথিবীতে ইতিহাসও হবো।

****

প্রতিভা হারিয়ে যাচ্ছে

Advertisement

একটি কবিতা, একটি জীবনের পুরোভাগ বুঝে উঠতেভেঙে যাচ্ছি, ক্রমশ হিমশিম খাচ্ছি নৈশভোজেএকটি সমঝোতার টেবিলে বসিনি বলেই আজআমাকে তাড়ায় দীনতার ক্ষয়িষ্ণু ভাইরাস।সব আয়োজন রসাতলে নেমে যাচ্ছেহেরে যাচ্ছে একরাশ বর্ণমালাঝরে যাচ্ছে স্বাতন্ত্র্য প্রতিভা।একটি কবিতায়লেখা আছেনাম।কতদিন লেখা থাকবে?

এসইউ