লাইফস্টাইল

অল্প উপকরণেই বানিয়ে নিন কলার লাচ্ছি

গরমের দিনে ঠান্ডা ও পুষ্টিকর কোনো পানীয়ের খোঁজে থাকলে সহজ সমাধান হতে পারে কলার লাচ্ছি। অল্প কিছু উপকরণ আর কয়েক মিনিট সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু পানীয়। স্বাদে মিষ্টি, ঘন ও তৃপ্তিদায়ক এই লাচ্ছি যেমন শরীরকে দেয় প্রশান্তি, তেমনি শক্তিও জোগায় সারাদিনের ক্লান্তি দূর করতে। ঘরেই থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর লাচ্ছি। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ ঠান্ডা পানি ২৫০ লিটার মিষ্টি দই ১৫০ গ্রাম পাকা কলা ২ টি মধু ২ চামচ এলাচগুঁড়ো ১ চিমটি আরও পড়ুন: ইফতারের টেবিলে রাখুন দারুন স্বাদের বাঙ্গির শরবত ইফতারে স্বস্তি পেতে পান করুন সুস্বাদু লাবান প্রশান্তি পেতে পান করুন জিরা পানির শরবত যেভাবে তৈরি করবেন

খুব অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় এই মজাদার লাচ্ছি। প্রথমেই পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার এতে পরিমাণমতো পানি দিয়ে আরও একবার ব্লেন্ড করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার কলার লাচ্ছি। এবার ইফতারে পরিবার নিয়ে উপভোগ করুন সুস্বাদু এই লাচ্ছি।

জেএস/

Advertisement