কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত নাবিকের ছবি প্রকাশ করেছে ইরান। নিহত নাবিকের নাম নিমা মোরাদি। তিনি ইরানের বন্দর আনজালির বাসিন্দা ছিলেন এবং এটিই ছিল তার প্রথম সমুদ্রযাত্রা।
Advertisement
ইরানি কর্তৃপক্ষ এই হামলায় নিহত মোরাদিকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে। সোমবার (২৭ জুলাই) ছবি দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
আরও পড়ুন কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহতইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের বন্দর আনজালির উদ্দেশ্যে যাত্রারত জাহাজটির নাম ‘আনা’। শনিবার (২৫ জুলাই) ভোরে আনা বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ওই হামলায় নিমা মোরাদি নিহত হন।
আরও পড়ুন ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, বেড়েছে যুদ্ধের পরিধি!ইরানের বাণিজ্যিক জাহাজে হওয়া সে হামলার জবাব অবশ্যই দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে এ হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।
Advertisement
এদিকে, একই ধরনের মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার মূল্য চোকাতে হয় এবং এর বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপেরই জবাব না দিয়ে বসে থাকবে না তেহরান।
কেএম