লাইফস্টাইল

ঘরোয়া পাউডারের জাদুতে ত্বক হবে উজ্জ্বল

ত্বক সুন্দর, টানটান আর উজ্জ্বল করতে কোলাজেন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের শরীর নিজে থেকেই কোলাজেন তৈরি করে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিমাণ কমে যায়। তখনই ত্বকে ভাঁজ, শুষ্কতা আর উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই অনেকেই এখন প্রাকৃতিক উপায়ে কোলাজেন বাড়ানোর চেষ্টা করছেন। সেক্ষেত্রে একটি হোমমেড কোলাজেন বুস্টিং পাউডার ত্বকের ফেরাতে পারে।

Advertisement

কোলাজেন পাউডারের উপকারিতাএই পাউডারটি তৈরি করা খুবই সহজ। বাড়িতেই সহজলভ্য কিছু উপাদান দিয়ে এটি বানানো যায়। এতে থাকে বিটরুট পাউডার, আমলা পাউডার, তিসির বীজের গুঁড়ো (ফ্ল্যাক্সসিড), কুমড়োর বীজের গুঁড়া, তিলের গুঁড়া এবং এক চিমটি হলুদ। প্রতিটি উপাদানই ত্বকের জন্য আলাদা উপকার দেয়।

বিটরুট পাউডারে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহ দেয়। আমলায় প্রচুর ভিটামিন সি থাকে, যা নতুন কোলাজেন তৈরি করতে গুরুত্বপূর্ণ। তিসির বীজে থাকা ওমেগা-৩ ত্বককে ভেতর থেকে নরম ও আর্দ্র রাখে, ফলে ত্বক শুষ্ক হয় না। কুমড়োর বীজে থাকা জিঙ্ক ত্বকের কোলাজেন তৈরি প্রক্রিয়াকে সহায়তা করে, আর তিলের গুঁড়োর কপার শরীরে কোলাজেনের উৎপাদন সক্রিয় রাখে। এছাড়া হলুদ ত্বকের প্রদাহ কমায় এবং ক্ষত বা ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।

কোলাজেন পাউডার তৈরি করার পদ্ধতিপাউডারটি বানানোর জন্য ২ চা চামচ বিটরুট পাউডার, ১ চা চামচ আমলা পাউডার, ১ চা চামচ তিসি গুঁড়া, ১ চা চামচ কুমড়ার বীজ গুঁড়া, আধা চা চামচ তিলের গুঁড়া এবং এক চিমটি হলুদ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি পরিষ্কার কাচের বোতলে রেখে দিন। এটি ৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়।

Advertisement

প্রতিদিন ১ চা চামচ করে এই পাউডার খাওয়া যায়। গরম পানি, দই বা স্মুদির সঙ্গে মিশিয়ে খাওয়া সহজ। নিয়মিত ব্যবহারে ৫-৬ সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধি পেতে পারে।

এই পাউডার কোনো জাদুর মতো কাজ করে না। ভালো ফল পেতে হলে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং পর্যাপ্ত ঘুম নেওয়াও অত্যন্ত জরুরি। শুধু পাউডার নয়, জীবনধারার সঙ্গে মিলিয়ে এভাবে যত্ন নিলে ত্বক সত্যিই উজ্জ্বল, টানটান ও স্বাস্থ্যসম্মত হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও মেডিকেল নিউজ টুডে

আরও পড়ুন: ঘরে বসেই ত্বক পরিষ্কার করুন এই উপাদান দিয়েত্বকে ব্রণের দাগ থাকলে ক্লিনজারে যেসব উপাদান খুঁজবেন

Advertisement

এসএকেওয়াই/জেআইএম