প্রতিদিনের নাস্তায় একই ধরনের রুটি বা পরোটা খেতে খেতে অনেকেই বিরক্ত হয়ে যান। আবার ব্যস্ততার কারণে নতুন কিছু বানানোর সময়ও পাওয়া যায় না। এ পরিস্থিতিতে দরকার এমন একটি রেসিপি, যা হবে সহজ, দ্রুত তৈরি করা যায় এবং স্বাদেও ভিন্ন।
Advertisement
সুজি এমন একটি উপাদান, যা দিয়ে খুব অল্প সময়েই মজাদার নাস্তা তৈরি করা যায়। এটি হালকা, সহজে হজম হয় এবং পেটও বেশ কিছুক্ষণ ভরা রাখে। তাই সকালের নাস্তায় সুজির ডোসা বা রুটি হতে পারে দারুণ একটি বিকল্প।
ঘরের সাধারণ উপকরণেই সহজে বানিয়ে নিতে পারেন এই সুজির ডোসা বা রুটি - উপকরণ১. সুজি ১ কাপ২. দই আধা কাপ৩. পানি প্রয়োজনমতো৪. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ৫. কাঁচামরিচ কুচি ১–২টি৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৭. লবণ স্বাদমতো৮. তেল বা মাখন ভাজার জন্য
প্রস্তুত প্রণালিপ্রথমে একটি বাটিতে সুজি ও দই মিশিয়ে নিন। এরপর এতে প্রয়োজনমতো পানি দিয়ে ব্যাটার তৈরি করুন, যা খুব বেশি ঘন বা পাতলা হবে না। এবার এতে পিঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি মিশিয়ে লবণ দিন। মিশ্রণটি ১০–১৫ মিনিট ঢেকে রেখে দিন, যাতে সুজি একটু ফুলে যায়।
Advertisement
এরপর প্যানে সামান্য তেল বা মাখন গরম করে ব্যাটার ঢেলে ডোসার মতো পাতলা করে ছড়িয়ে দিন, অথবা একটু মোটা করে রুটির মতো করে ঢেলে দিন। মাঝারি আঁচে এক পাশ সোনালি হলে উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিন। দুই পাশ ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন। চাইলে নারকেল চাটনি বা টমেটো সসের সঙ্গে খেতে পারেন।
এএমপি/এএসএম
Advertisement