মাছপ্রেমীদের কাছে রূপচাঁদা এক বিশেষ পছন্দের নাম। ভাজা রূপচাঁদার স্বাদ এতটাই লোভনীয় যে, গরম ভাত বা পোলাও - সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে অনেকেই ভাবেন, এই ধরনের মজাদার ফ্রাই হয়তো বাসায় বানানো কঠিন।
Advertisement
আসলে খুব সাধারণ কিছু মসলা দিয়েই সহজে তৈরি করা যায় মচমচে রূপচাঁদা ফ্রাই। সঠিকভাবে মসলা মাখিয়ে ভাজলে মাছের ভেতর পর্যন্ত স্বাদ ঢুকে যায়, যা খেতে আরও সুস্বাদু লাগে।
চলুন জেনে নেওয়া যাক সহজ রূপচাঁদা ফ্রাইয়ের সহজ রেসিপি -
উপকরণ
Advertisement
১. রূপচাঁদা মাছ ২টি২. আদা বাটা আধা চা চামচ৩. রসুন বাটা আধা চা চামচ৪. মরিচ গুঁড়া আধা চা চামচ৫. জিরা গুঁড়া আধা চা চামচ৬. গোলমরিচ গুঁড়া সামান্য৭. হলুদ গুঁড়া সামান্য৮. চাট মসলা সামান্য৯. লেবুর রস ১ চা চামচ১০. লবণ স্বাদমতো১১. তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে রূপচাঁদা মাছ ভালোভাবে পরিষ্কার করে দুই পাশে হালকা কেটে নিন, যাতে মসলা ভেতরে ঢুকে যায়। এরপর মাছে লবণ ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
একটি বাটিতে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে মসলা তৈরি করুন। এই মসলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে অন্তত ১৫-২০ মিনিট মেরিনেট করে রাখুন।
Advertisement
এরপর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে মাছ ভাজুন। এক পাশ বাদামি হলে উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিন। দুই পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
এএমপি/এমএস