ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) আইন বিভাগের বিভাগীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।
আরও পড়ুনদ্রুত সময়ের মধ্যে জবির দুই হল উদ্ধারের আশা ছাত্রদলের অনলাইনে ক্লাস নেওয়া বাস্তবতার জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত
Advertisement
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুললে সমাজকে আলোকিত করা সম্ভব হবে।
এসময় নবীনদের পক্ষে দুই শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের হাতে সংবিধানের একটি কপি তুলে দেওয়া হয়। এছাড়া, তাদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেওয়া হয়।
এফএআর/কেএসআর
Advertisement