জাতীয়

সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে অবৈধ ৩১ বাস কাউন্টার সিলগালা 

রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর মাওয়া রোড এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ৩১টি অবৈধ কাউন্টার বন্ধ করে তালা দিয়ে সিলগালা করা হয়েছে।

Advertisement

সোমবার (১৩ এপ্রিল) ডিএসসিসির উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, পূর্বে জারি করা নোটিশ অনুযায়ী টার্মিনালের বাইরে সড়কের পাশে স্থাপিত সব অবৈধ টিকিট কাউন্টার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী-মাওয়া রোড এলাকায় অভিযান চালিয়ে এসব কাউন্টার উচ্ছেদ করা হয়।

Advertisement

পুলিশ কর্মকর্তা নাসিরুদ্দিন আরও জানান, অবৈধ কাউন্টারগুলোর কারণে সড়কে যানজট ও জনদুর্ভোগ বাড়ছিল। অবৈধ এসব স্থাপনা অপসারণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করাই অভিযানের মূল লক্ষ্য।

টিটি/এমএমকে