বার্সেলোনার জন্য কাজটা কঠিন ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক লড়াই হলো। অ্যাটলেটিকোর মাঠে বার্সা জিতলো ২-১ ব্যবধানে। কিন্তু তাতে বিদায় ঠেকানো গেলো না তাদের। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছেছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো।
Advertisement
এতে করে দীর্ঘ নয় বছরের আক্ষেপ ঘুচেছে অ্যাটলেটিকোর। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো তারা। অন্যদিকে, গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়া বার্সেলোনা এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দারুণ চাপ সৃষ্টি করে বার্সেলোনা। প্রথম ২৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন লামিনে ইয়ামাল আর ফেরান তোরেস। ফলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে কাতালানরা।
তবে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো। আদেমোলা লুকম্যান দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে দেন, মার্কো লরেন্তেনের অ্যাসিস্ট থেকে।
Advertisement
ম্যাচের ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। ডিফেন্ডার এরিক গার্সিয়া সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি আলেক্সান্ডার সোরলোথকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় রেফারি তাকে বহিষ্কার করেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা।
সেমিফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবন। প্রথম লেগে লিসবনে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্সেনাল।
অন্য কোয়ার্টার ফাইনালে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
এমএমআর
Advertisement