মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু স্থানীয় নির্বাচনে বড় পরাজয়ের পর মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছেন।
Advertisement
সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫ করা হয়েছে। পাশাপাশি চারজন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিলের জায়গায় লন্ডনে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ইরুথিসাম আদমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন মন্ত্রী পদত্যাগ করেন, যা এই পুনর্গঠনের পথ তৈরি করে। নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম এখনো ঘোষণা করা হয়নি।
Advertisement
এই রদবদল আসে গণভোট ও স্থানীয় পরিষদ নির্বাচনের পর, যেখানে সরকার প্রস্তাব দিয়েছিল প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন একসঙ্গে করার—যা ভোটাররা প্রত্যাখ্যান করে।
একই সঙ্গে স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্টের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বড় পরাজয়ের মুখে পড়ে।
প্রধান বিরোধী দল রাজধানী মালে এবং আদ্দু অঞ্চলে গুরুত্বপূর্ণ আসনগুলোতে জয় পায়।
বিশ্লেষকদের মতে, ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে অবস্থানের কারণে মালদ্বীপ এখন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে।
Advertisement
ভারত ও চীন—এই দুই শক্তিশালী দেশ সেখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছে।
সূত্র: এএফপি
এমএসএম