ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেন। পরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঢাবির নতুন উপ-উপাচার্য আবদুস সালামের যোগদান দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীবাহী বাস, আহত ৮
এই নিয়োগ আজ ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বহাল থাকবে।
Advertisement
সম্প্রতি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ লাভ করায় পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
এফএআর/কেএসআর