পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এসময় তারা বাংলাদেশ ও ইইউয়ের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার অব্যাহত রাখার আশ্বাস দেয় ইইউ।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
আরও পড়ুন১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া জ্বালানি সংকটের বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়ে আলোচনা করেন তারা। এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করতে পারবে।
Advertisement
রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউয়ের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ইইউ-কে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন।
জেপিআই/কেএসআর