ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, রোববারের (১২ এপ্রিল) আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় ‘অব্যাহত’ রয়েছে। তিনি জানান, ইরানের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ও পুনর্ব্যক্ত করা হয়েছে।
Advertisement
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় ইরান ‘খুব সম্ভবত’ বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেবে। এই সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে- যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করে ইসমাইল বাঘেই জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘শান্তিপূর্ণ’। তিনি আরও বলেন, ইরানকে তার প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সুযোগ দিতে হবে। তবে সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি
Advertisement
এসএএইচ